বরগুনায় সদর হাসপাতাল রোডের একটি বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরগুনায় সদর হাসপাতাল রোডের একটি বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে


আরজু হোসাইন:বরগুনায় সদর হাসপাতাল রোডের একটি বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বাজারের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই ১৩টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের উপ-পরিচালক মো. মামুন  জানান, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

Top