বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালুর মৃত্যুতে বরিশাল নাগরিক সংসদের শোক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালুর মৃত্যুতে বরিশাল নাগরিক সংসদের শোক


প্রেস বিজ্ঞপ্তি: বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ইউসুফ কালুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ। শোক জানিয়েছেন বরিশাল নাগরিক সংসদ এর কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক এস এম আলী আজম,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক এম. স্বজল মাহমুদ।

বরিশাল নাগরিক সংসদের উপপ্রেস সচিব তাজকিয়া সুলতানা আখি কৃতক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শোক বার্তায় সংগঠনের সভাপতি মারুফ আহমেদ মল্লিক বলেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালু আমাদের গর্ব। তিনি ছিলেন আমাদের মূল্যবান সম্পদ। তাকে হারিয়ে আমরা দেশের একজন মূল্যবান হারালাম।শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ কালুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন বরিশাল নাগরিক সংসদের নেতৃবৃন্দ।

Top