বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪ ইউনিয়নের চেয়ারম‌্যান প্রার্থী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪ ইউনিয়নের চেয়ারম‌্যান প্রার্থী


মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া:আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌রিশা‌লে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪ ইউনিয়নের চেয়ারম‌্যান প্রার্থী।বুধবার (২৪ মার্চ) রা‌তে ব‌রিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্রে এ তথ‌্য জানা যায়।জানা যায়, ব‌রিশাল জেলার ৫০‌টি ইউনিয়‌নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর ম‌ধ্যে ১৪ ইউনিয়‌নের চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। যারা সবাই আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী।নির্বা‌চিত চেয়ারম্যান প্রার্থীরা হ‌লেন- উজিরপুর উপ‌জেলার শোলক ইউনিয়‌নের আব্দুল হা‌লিম সরদার, মুলাদী উপ‌জেলার সদর ইউনিয়‌নের কামরুল আহসান, গৌরনদী উপ‌জেলার নল‌চিড়া ইউনিয়‌নের গোলাম হা‌ফিজ মৃধা, মা‌হিলাড়া ইউনিয়‌নের সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়‌নের নূর আলম সের‌নিয়াবাত, বার্থী ইউনিয়‌নের আব্দুর রাজ্জাক, বাটা‌জোর ইউনিয়‌নের আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়‌নের নজরুল ইসলাম, বানারীপাড়া উপ‌জেলায় বিশারকা‌ন্দি ইউ‌নিয়নে সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়‌নের শ‌হিদুল ইসলাম, স‌লিয়াবাকপুর ইউ‌নিয়‌নে মো. সি‌দ্দিকুর রহমান, সদর ইউ‌নিয়‌নে আব্দুল জ‌লিল ঘরামী, উদয়কা‌ঠি ইউনিয়‌নের রাহাদ আহ‌ম্মেদ ননী ও বা‌কেরগঞ্জ উপ‌জেলার দুধল ইউনিয়‌নের আওয়ামী লী‌গের গোলাম মো‌র্শেদ।

ব‌রিশাল বিভা‌গের ৬ জেলায় ৩৭৬‌টি ইউনিয়‌ন। এর ম‌ধ্যে প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌টি ইউনিয়‌নে। যার ম‌ধ্যে ২১‌টিতে ইভিএম পদ্ধ‌তি‌তে ভোটগ্রহণ হ‌বে। এর ম‌ধ্যে ব‌রিশাল জেলায় ৫০‌টি ইউনিয়‌নে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে। চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। যা‌তে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় চেয়ারম্যান প‌দে একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। বুধবার আরও আট ইউনিয়‌নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে র‌য়ে‌ছেন।এদিকে ৫০‌টি ইউনিয়‌নে সাধারণ ওয়া‌র্ডে ১ হাজার ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একই সঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী কর‌বেন নির্বাচ‌নে এবং এর ম‌ধ্যে দু’জন প্রার্থী নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

Top