ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রত্যাখ্যান করার আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রত্যাখ্যান করার আহ্বান


মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রত্যাখ্যান করার আহ্বান ও সুনামগঞ্জের শাল্লাসহ সকল সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।তিস্তা নদীর ন্যায্য হিস্যা দাও, সীমান্ত হত্যা বন্ধ কর,ভারতের আগ্রাসন রুখে দাও’-এই স্লোগানে বুধবার (২৪ মার্চ) বেলা ১১ টায় নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে।এসময় বক্তারা বলেন, গুজরাটে দাঙ্গাবাজ গণহত‌্যাকারী মোদীকে প্রত্যাখ্যান করতে হবে সকলকে। নীতিগতভাবে মো‌দি‌র আগমন মেনে নিতে পারছি না।

একই সঙ্গে তিস্তা নদীর ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধ করা এবং সুনামগঞ্জের সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।এর আগে বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলে সামনে এসে শেষ হয়।

Top