বেনাপোলে পুলিশের পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পুলিশের পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে আবারোও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।রবিবার বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওসি মামুন খান। বেনাপোল পোর্ট থানা পুলিশের ৬টি বিটেও একযোগে চলছে মাস্ক ও লিফলেট বিতরণ। পাসপোর্ট যাত্রী,ইজিবাইক চালক,দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বেনাপোল থানার ওসি মামুন খান বলেন, আবারও করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানা কমিটি’র সভাপতি এনামুল হক মুকুল, বাজার কমিটি’র সাধারন সম্পাদক বজলুর রহমান,এসআই মাসুম বিল্লাহ,এসআই রোকনুজ্জামান,জুলফিকার আলী মন্টু প্রমুখ।

Top