ঠাকুরগাঁওয়ে মন্দিরের প্রতিমা ও স্বণালঙ্কার চুরি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ঠাকুরগাঁওয়ে মন্দিরের প্রতিমা ও স্বণালঙ্কার চুরি


ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে মন্দির থেকে প্রতিমা ও বিপুল পরিমান স্বর্ণালঙ্কার চুড়ির ঘটনা ঘটেছে।রোববার (২১ মার্চ) ভোররাতে জেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে চুড়ির এ ঘটনা ঘটে। পুলিশ সুপার ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।মন্দিরের সভাপতি নিত্যানন্দ রায় নিতাই প্রাথমিক ধারনা থেকে জানান, ভোর রাতে দূর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ৫০ টির মত সোনার পাদুকা, ৬০০টির বেশি রুপার পাদুকা, স্বর্নালঙ্কারসহ দুটি রাধা ও কৃষ্ণ মুর্তি চুরি করে নিয়ে গেছে। তিনি আরো জানান, সকালে পুরোহীত মন্দির গিয়ে দেখেন মন্দিরে তালা ভাঙ্গা এবং ভেতরের সব জিনিস আগোছালোভাবে পড়ে রয়েছে। পরে তিনি সবাইকে ডেকে আনে এবং মন্দির কমিটির মাধ্যমে থানায় অভিযোগ করে।

ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, মন্দিরে চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। কিন্তুু যত দ্রæত সম্ভব এই ঘটনর রহস্য উন্মোচন হবে।

Top