তালতলীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন। - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

তালতলীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন।


মোঃ রফিকুল,তালতলী উপজেলা প্রতিনিধিঃপ্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা ও সচেতন করতে তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়ার উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে।রবিবার(২১শে মার্চ)উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরন করা হয়।জানাগেছে,প্রাণঘাতী করোনা ভাইরাসে ফের আক্রান্ত হচ্ছে মানুষ।গত এক বছরে তালতলী উপজেলায় ৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়।এর মধ্যে ২ জন মারা যান।বর্তমানে বড়বগী ইউনিয়নের ছোটভাই জোড়া গ্রামের কাওসার নামে এক জন আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এতোকিছুর পরেও মানুষের মাঝে সচেতনতা ফিরে আসেনি। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা ও সচেতন করতে বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশনায় তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে। উপজেলা শহরের উজ্জ্বল চত্বর প্রাঙ্গণ, উপজেলা লোকাল বাস ¯ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করা হয়েছে। এ সময় তিনি মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক পরিধানের উপকারীতা সম্পর্কে অবগত করেন।তালতলী থানার ওসি মোঃকামরুজ্জামান মিয়া বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা এবং সচেতন করতে আজ পুলিশ প্রধান স্যারের নির্দেশনায় তালতলী থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে এবং এই কর্মসূচি অব্যহত থাকবে।

Top