বরিশাল নাগরিক সংসদ'র শিক্ষা উপকরণ বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল নাগরিক সংসদ’র শিক্ষা উপকরণ বিতরণ


সংবাদ বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রায় শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন -বরিশাল নাগরিক সংসদ।১৯ মার্চ, শুক্রবার বিকেলে বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা এই কর্মসূচি আয়োজন করে।গতকাল রাজধানীর মিরপুরে আয়োজিত সংগঠনটির শিক্ষা সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মারুফ আহমেদ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক এস এম আলী আজম,যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,সমাজ কল্যাণ সম্পাদক সজল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ।শিক্ষা উপকরণ হিসেবে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাতা, কলম এবং শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি।

Top