ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা


আজ ১৪-০৩-২০২১ ইং খ্রিঃ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ,বরিশাল মহোদয় যোগদান করেন।উক্ত সভায় ডিআইজি মহোদয় ভোলা জেলার অপরাধ চিত্র নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মামলা তদন্ত ও তদারকি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।তিনি বলেন “থানায় আগত সেবা প্রত্যাশীদের প্রতি পুলিশ সদস্যদের আরো বেশি সচেতন হতে হবে। থানায় সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে”।

ডিআইজি মহোদয় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে Crime Prevention ও Detection এর পরামর্শ প্রদান করেন।তিনি মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধনরোধে সকল পুলিশ সদস্যকে এগিয়ে আসার আহবান জানান।ডিআইজি মহোদয় উপস্থিতি ডিবি,ডিএসবি,ট্রাফিক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার গণ, সকল থানার অফিসার ইনচার্জ, ফাড়ি/ক্যাম্প/তদন্ত কেন্দ্রের ইনচার্জ গন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Top