ভোলা জেলার সদর থানা ও বোরহানউদ্দিন থানায় "বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক" - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভোলা জেলার সদর থানা ও বোরহানউদ্দিন থানায় “বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক”


ভোলা জেলার সদর থানা ও বোরহানউদ্দিন থানায় নবনির্মিত “বয়স্ক,নারী,শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক এর উদ্বোধন করেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ,বরিশাল মহোদয়।এ সময় ডিআইজি মহোদয় “বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্কে আগত সেবা প্রত্যাশীদের সাথে সাক্ষাৎ করেন।তাদের সমস্যার কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন।

ডিআইজি মহোদয় বলেন “থানায় স্থাপিত “বয়স্ক,নারী,শিশু ও প্রতিবন্ধী হেল্পডেস্ক” এর মাধ্যমে নারী শিশু ও প্রতিবন্ধীদের সেবাপ্রাপ্তি আরও ত্বরান্বিত হবে।এখানে নারীরা নিজেদের সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারবে”।এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপারগন, অফিসার ইনচার্জসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Top