বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন


আজ ১১-০৩-২০২১ খ্রিঃ বিকাল ০৩:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়ি জোন পর্যায়-২০২১ এর সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়।”বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কাবাডি গেমস ২০২১ এ ফাইনাল ম্যাচে বরিশাল৷ জেলা কাবাডি দল (নারী ও পুরুষ) এবং মাদারিপুর জেলা কাবাডি দল (নারী ও পুরুষ) অংশগ্রহন করেন। প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হন মাদারীপুর জেলা কাবাডি দল (পুরুষ), বরিশাল জেলা কাবাডি দল (নারী) এবং রানারআপ বরিশাল জেলা কাবাডি দল (পুরুষ) ও মাদারীপুর জেলা কাবাডি দল (নারী)।
ডিআইজি মহোদয় খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার ও ট্রফি প্রদান করেন। তিনি খেলায় অংশগ্রহন কৃত দুই দলকে অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় জাতীয় খেলা কাবাডির এতিহ্য ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। তিনি খেলাধুলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ও অংশগ্রহণকৃত কাবাডি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, বরিশাল মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মহোদয়,ডিডিএলজি মহোদয়,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Top