বেতাগীতে গ্রামবাংলার পুরানো দিনের ঐতিহ্যবাহী কিছু খেলা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেতাগীতে গ্রামবাংলার পুরানো দিনের ঐতিহ্যবাহী কিছু খেলা অনুষ্ঠিত


এইচ এম.সজল মাহমুদ:বরগুনার বেতাগীতে পরিবর্তন ক্রীড়া সংঘের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আয়োজন করা হয়েছে। (০৯ মার্চ) মঙ্গলবার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় ৩০মিনিটের সময় এসব খেলার আয়োজন করা হয়।নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলাধুলার মধ্য উল্লেখযোগ্য তৈলাক্ত কলা গাছ বেয়ে কলসি নামানোর, গোল্লাছুট, মোড়ক যুদ্ধ, হাঁড়ি ভাঙা,দড়ির লাফ ইত্যাদি মজার মজার খেলার আসর উপভোগ করতে কিশোর-কিশোরী ছাড়াও বিভিন্ন বয়সি নারী-পুরুষরা জড়ো হন বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।

এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, প্রেস ক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ইতালী প্রাভাসী সাংবাদিক এমডি রিয়াজ হোসেন, ৫ নং ওয়াড কাউন্সিলর এবিএম মাসুদুর রহমান খান, সংরক্ষিত ৪,৫,৬ নং মহিলা কাউন্সিলর রোফেজা আক্তার রুজি, ৭,৮,৯, নং ওয়াড মহিলা কাউন্সিল মিসেস রিনা আক্তার সহ প্রমূখ।

Top