শার্শায় পায়ের ব্যান্ডেজের ভিতর থেকে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার,আটক-২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শার্শায় পায়ের ব্যান্ডেজের ভিতর থেকে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার,আটক-২


মোঃ সাগর হােসন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে পায়ের ব্যান্ডেজের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল,একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী জামাল হোসেন(৩৩) ও আজিজুল ইসলাম(২৬)নামে এক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে ছদ্মবেশ ধারী মাদক ব্যবসায়ী জামাল কে সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ৪৮ বোতল ফেনসিডিল। পরে তাকে আটক করা হয়। আটক জামাল মুন্সিগঞ্জের পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে। ও আটক প্রাইভেট ড্রাইভার আজিজুল শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।

নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, আটক জামাল হোসেনের দান পায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল সে পঙ্গু। ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। এবিষয়টা সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ভারতীয় ফেনসিডিল। পরে তাকে এবং প্রাইভেটকারের ড্রাইভারকে আটক করা হয়।তার নামে ঝিকরগাছায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে গোপনীয়তা রক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এসব মাদক।

Top