শপথ পড়লেন কারাবন্দী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এসএম আকবর - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শপথ পড়লেন কারাবন্দী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এসএম আকবর


কাওসার হোসেন, বানারীপাড়া।।শপথ পড়লেন কারাবন্দী বানারীপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এসএম আকবর। ৪ র্থ ধাপে গত ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে এসএম আকবর তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মিজানুর রহমান কে হারিয়ে নির্বাচিত হয়।১০ মার্চ সকালে বানারীপাড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরগন বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা এসএম আকবর প্যারোলে মুক্তি পেয়ে বিকেলে নগরীর কাশিপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করেন।

বিভাগীয় কমিশনার মোঃসাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আঃ রাজ্জাক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত নির্বাচন পূর্বক একটি মারামারির ঘটনায় আকবর সহ তার তিন ভাতিজাকে আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়।

Top