হিজলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

হিজলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন


কাজী মহসিন জেলা প্রতিনিধি বরিশালঃঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে রবিবার সকালে বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালী,আলোচনা সভা,দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিস্কৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মুড়ালে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথীর রাখেন,সংসদ সদস্য পংকজ নাথ,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহু ত্যাগের বিনিময়ে বাঙালি জাতির অধিকার ও বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ৭ই মার্চের ভাষণই হল তার জ্বলন্ত দলিল।তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এর আগে বঙ্গবন্ধু ম্যুরালে প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে কবিতা বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনের প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পংকজ নাথ এমপি।

আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান মাষ্টার মোঃ আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা নাজমা বেগম,বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য, গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,বড়জালীয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,মেমানিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার,উপজেলা কৃষকলীগের আহবায়ক মুন্সী মোঃ ইসহাক আমিন,জাতীয় শ্রমিকলীগ হিজলা উপজেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন ঢালী, আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,ও উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এর পুর্বে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিস্কৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

Top