মৃধা ট্রেডার্সে ঢুকে প্রকাশ্যে লুটতরাজ !নগদ ৫ লক্ষ টাকারা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মৃধা ট্রেডার্সে ঢুকে প্রকাশ্যে লুটতরাজ !নগদ ৫ লক্ষ টাকারা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন আটক


মোহাম্মাদ:আবুবকর সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বন্দরে আজ(শুক্রবার) সকাল ৯টার সময় মৃধা ট্রেডার্সে ঢুকে প্রকাশ্যে লুটতরাজ চালায় মৃত্যু আব্দুল বারেকের ছেলে মামুন(৫৫)মানিক(৪৫) মৃত্যু দুলাল মৃধার ছেলে ইসমাইল হোসেন জয়(২৫)সহ ৮/৯জন মিলে।এসময় ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ ৩ লক্ষ টাকারা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি ধাওয়া দিয়ে মামুন নামে একজন কে আটক করে।বাকিরা টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।পরে ঘটনা স্থানে বাকেরগঞ্জ থানা পুলিশ এসে মামুনকে আটক করে নিয়ে যায়।এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মৃধা ট্রেডার্সের মালিক বেল্লাল মৃধা তিনি আরো বলেন আমার নগত ৩লক্ষ টাকা নিয়ে গেছে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে।তখন দোকানে আমার শশুর নান্নু ধারালো অস্ত্রের মুখে পরে টাকা দিয়ে দেন।আমার কর্মচারীর বেতন দেওয়ার সপ্তাহ ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলেন,সকাল ৯টার সময় আটজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। তারা শোকেস ভেঙে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন কে আটক করে।প্রত্যক্ষদর্শীরা আরো বলেন,এ ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়।বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান,আমরা ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইন আনুগব্যবস্থা গ্রহন করব।

 

Top