মেহেন্দিগঞ্জে পৃথক অভিযানে ১৬ জনের কারাদণ্ড, ৯ জনের জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মেহেন্দিগঞ্জে পৃথক অভিযানে ১৬ জনের কারাদণ্ড, ৯ জনের জরিমানা


আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ১৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও সাত ব্যবসায়ীসহ নয় জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩ মার্চ) মেহেন্দিগঞ্জ এলাকার অভয়াশ্রম ও পাতারহাট বাজারের বিভিন্ন পোল্ট্রি ফিডের দোকানে এ অভিযান চলানো হয়।জানা গেছে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে পাতারহাট বাজারে বিভিন্ন পোল্ট্রি ফিডের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় পশুখাদ্য বিপণনের লাইসেন্স না থাকায় সাত জন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মেহেন্দিগঞ্জ এলাকার অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে ১৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে।মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ও কালীগঞ্জ নৌ পুলিশের সহায়তায় এসব অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।

Top