পাখিদের আবাসস্থল রক্ষার্তে যশোরের ঝিকরগাছায় গাছে গাছে ভাড় টাঙ্গিয়ে শুভ উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পাখিদের আবাসস্থল রক্ষার্তে যশোরের ঝিকরগাছায় গাছে গাছে ভাড় টাঙ্গিয়ে শুভ উদ্বোধন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: পাখিদের আবাসস্থল রক্ষার্তে যশোরের ঝিকরগাছায় গাছে গাছে ভাড় টাঙ্গিয়ে শুভ উদ্বোধন করেছেন একদল সমাজ সেবক। ঝিকরগাছা উপজেলার কুলিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে ফিতা কাটার মধ্যে দিয়ে মাটির ভাড় টাঙ্গানোর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান, ইউপি সদস্য আনারুল ইসলাম, পল্লী চিকিৎসক জবেদ আলী, রঘুনাথ নগর বিশে বুদ্ধি ও প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, সাবেক মহিলা ইউপি সদস্য হাসনা হেনা সহ অনেকে।ঝিকরগাছা থানাধীন এলাকায় গাছে গাছে শতাধিক মাটির ভাড় টাঙ্গিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দেন।

Top