বর্ণাঢ্য আয়োজনে সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বর্ণাঢ্য আয়োজনে সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃনানা আয়োজনের মধ্যদিয়ে সমুদ্র তীরবর্তী সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় ২৮ ফেব্রুয়ারি বরগুনা জেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবছরেও দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে বরগুনা প্রেসক্লাব।বরগুনার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়। পরে পৌরসভা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার প্রমুখ।

বরগুনা জেলা বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন এরশাদ সরকার মহকুমা সদরকে উপজেলা এবং পছন্দ অনুযায়ী দু’একটি অঞ্চলকে জেলা ঘোষণা করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সমাপ্ত করতে চেয়েছিলেন। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে বরগুনা প্রেসক্লাবের আহ্বানে সাড়া দিয়ে বরগুনার আপামর জনসাধারণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে এরশাদ সরকার বরগুনাকে জেলা হিসেবে ঘোষণা করতে বাধ্য হন।

Top