কীর্তরখোলা নদীতে ট্রলার ডুবি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

কীর্তরখোলা নদীতে ট্রলার ডুবি


আবুবকর সিদ্দীক ভুইয়া:বরিশালের চরমোনাই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্যে রওয়ানা দেওয়ার সময় বরিশালের কীর্তরখোলা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি।শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের আখেরি মোনাজাত শেষে কেউ সড়ক পথে কেউ নদী পথে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। দুপুর ১২টার দিকে নদীপথে একটি ট্রলারে করে কয়েকজন মুসল্লি গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে ট্রলারটিতে পানি উঠে ধীরে ধীরে তলিয়ে ডুবে যায়। এ সময় আশপাশের ট্রলারগুলো তাদের উদ্ধারে এগিয়ে আসায় কোনো হতাহত ও নিখোঁজের খবর পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, মুসল্লিদের একটি ছোট ট্রলার ডুবে গেলেও কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

Top