চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে দুই আরোহী নিহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে দুই আরোহী নিহত


আলোকিত বার্তা:ফরিদপুর থেকে চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।নিহত শরীফ শেখ (২০) ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে ও আল আমিন (২১) একই এলাকার মো. ইউনুসের ছেলে।শুক্রবার সকাল ১০টার দিকে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

পুলিশ জানিয়েছে, চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে আসছিলেন ওই দুই যুবক। পথে আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আহতাবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে শরীফ শেখকে মৃত ঘোষণা করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনেরও মৃত্যু হয় বলে জানান বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই নাজমুল হোসেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক ছগির হোসেন জানান, নিহত দুই যুবকের লাশ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Top