ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত


আবুবকর সিদ্দীক ভুইয়া:চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের দুর্ভোগের কথা চিন্তা করে আগামী মঙ্গলবারের(২২ ফেব্রুয়ারি)পূর্ব ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরাসোমবার(২১ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অমিত হাসান রক্তিম।তিনি জানান,সন্ধ্যার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বৈঠক করে চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের দুর্ভোগের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সন্ধ্যার পর পূর্ব ঘোষিত মশাল মিছিল করার কথা থাকলেও তা বাতিল করেন শিক্ষার্থীরা।

তবে বিকেল ৫টার দিকে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। তবে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ছয় দিন ধরে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

Top