শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা-দোয়া মাহাফিল অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা-দোয়া মাহাফিল অনুষ্ঠিত


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখা এবং বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বরিশাল শাখার যৌথ-উদ্দ্যেগে রবিবার বিকাল ৪ টায় নগরীর কাশিপুর নিজ অফিসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা-দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।।এতে সভাপতিত্বো করেন জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখার সভাপতি মাসুদ রানা। এসময় পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বরিশাল শাখার সহ-সভাপতি আম্বার হোসেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটির বরিশাল শাখার সাধারন সম্পাদক আবুবকর সিদ্দীক,বিজয় নিউজ এর স্টাফ রিপোর্টার নাসির,বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি জুয়েল রানা,দৈনিক আজকের সংবাদএর বরিশাল প্রতিনিধি এনায়েত,আজকের ক্রাইম টাইমস স্টাফ রিপোর্টার আকাশ,সময় কালের সম্পাদক আব্বাস হাওলাদার,দৈনিক আলোকিত বরিশালের স্টাফ রিপোর্টার শাকিল,দৈনিক ভোরের অঙ্গিকারের স্টাফ রিপোর্টার বাইজিদ,বিপ্লবি বার্তার স্টাফ রিপোর্টার শরিফুল আকন,দৈনিক বরিশাল বানীর স্টাফ রিপোর্টার সুমন,দৈনিক এশিয়া বানীর বিভাগীও প্রতিনিধি এবিএম তারেক প্রমুখ।এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন আলোকিত বার্তার স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন রুবেল।

Top