ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকাকে হটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকাকে হটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান


এনামুল হক,ময়মনসিংহ:ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার মেয়র পদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবি এম আনিসুজ্জামান (আনিস) জগ প্রতিক নিয়ে জয়লাভ করেন।রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আনিসুজ্জামান (আনিস) জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত পার্থী নৌকা প্রতিক নিয়ে নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬১৪ ভোট বিএনপি মনোনীত পার্থী রুবায়েত হোসেন শামীম মন্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৬৫ভোট। বাংলাদেশ ইসলামি আনন্দোলন হাসান মাহমুদ হাতপাখা প্রতীক পেয়েছে ৮০০ ভোট।

ত্রিশাল পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।এ পৌরসভায় ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ ও তার মধ্যে নারী ভোটার সংখ্যা ছিল ১৩ হাজার ৫৯২ জন।

Top