বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) মতবিনিময় সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) মতবিনিময় সভা অনুষ্ঠিত


রফিকুল ইসলাম:বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরের সদররোডস্থ আর্যলক্ষ্মী ভবনের তৃতীয় তলায় অবস্থিত কীর্তনখোলা মিলনায়তনে এ সভার আয়োজন করে বাকশিস বরিশাল বিভাগীয় কমিটি।বাকশিস নেতা অধ্যাপক মোশাররেফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল তার বক্তব্যে ‘মুজিব বর্ষেই শিক্ষা জাতীয়করণ করতে হবে’ বলে দাবি তোলেন।সভায় ঢাকা থেকে মোবাইল ফোনে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাকশিস কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি, বর্ষীয়ান শিক্ষক নেতা ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ। তিনি বলেন, শিক্ষা জাতীয়করণের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।সভায় আরও বক্তব্য দেন বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, নতুন যুগ্ম-আহ্বায়ক ও মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার। এছাড়াও এনআরবিসি ব্যাংক, বরিশাল শাখার ব্যবস্থাপক জি.কে.এ.এম মাকসুদ হারুন, শিক্ষক সমিতি (ফেডারেশন) বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য দেন।

সভা থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে আগামী ৯ মার্চ বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করার ও বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।

Top