বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রিশাল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রিশাল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ


এনামুল হক,ময়মনসিংহ;বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।ত্রিশাল স্টুডেন্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি নাজমুল হাসান জীবন কে আহবায়ক এবং সজীবুল ইসলাম সজীব যুগ্ম আহ্বায়ক-১ সহ ৭জন যুগ্ম আহ্বায়ক(এস কে ফরিদ,মশিউর রহমান শাহানশাহ্,আবুসাঈদসরকার,আনিছুজ্জামান কাজল,আনোয়ার হোসেন,আব্দুর রউফ নোমান) করে ৬১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা কমিটি।বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল এবং সাধারণ সম্পাদক ঈশ্বরগঞ্জ পৌরসভা সাবেক মেয়র হাবিবুর রহমানের স্বাক্ষরিত স্মারকে ১০ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে এ কমিটি অনুমোদন করা হয়।নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পরদিন ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২ টায় ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,উপজেলা আওয়ামী লীগ সদস্য নয়ন তালুকদার প্রমুখ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী এবং আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে আওয়ামী লীগের পাশাপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবগঠিত কমিটির আহবায়ক নাজমুল হাসান জীবন।

Top