মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করেছে বরিশাল নাগরিক সংসদ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করেছে বরিশাল নাগরিক সংসদ


প্রেস বিজ্ঞপ্তি: মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ১৯ শে ফেব্রুয়ারি,শুক্রবার ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করেছে বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন -বরিশাল নাগরিক সংসদ । বরিশাল নাগরিক সংসদ এর মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক ও ব না স ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বাবুর তত্তাবধানে রাজধানীর মিরপুরে এই স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল নাগরিক সংসদ কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ও ব না স ঢাকা মহানগর শাখার সভাপতি মোঃ আবু তাহের।বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা এই কর্মসূচি বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

Top