বরিশাল কীর্তনখোলা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল কীর্তনখোলা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল কীর্তনখোলা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার লাখ টাকা জরিমানা ও ছয় জনকে কারাদণ্ড দিয়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(১০ ফেব্রুয়া‌রি)বি‌কে‌লে বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মারুফ দস্তেগীরের নেতৃত্বে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ছয় ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে তিনটি ড্রেজার ও একটি বাল্কহেড (বলগেট) আটক করা হয়।অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন কোস্টগার্ড ও জেলা পুলিশের সদস্যরা।

Top