দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত


মুহাম্মাদ.এবি সিদ্দীক ভুইয়া:ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটকের ঘটনায় দায়ের করা মামলায় জাকির হোসেন জুয়েল ও ওয়াসিম মোল্লা নোমে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন জুয়েল কাউনিয়া থানা এলাকার মুকুন্দপট্টি এলাকার মৃত স্বরুপ আলী হাওলাদারের ছেলে ও ওয়াসিম মোল্লা ঝালকাঠী কেস্তাকাঠী এলাকার হাতেম মোল্লার ছেলে।রায় ঘোষণার সময় ওয়াসিম মোল্লা উপস্থিত থাকলেও জাকির হোসেন অনুপস্থিত ছিলেন।বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৬ সালের ২ অক্টোবর কাউনিয়া থানা এলাকার সাপানিয়ায় রফিকুল ইসলাম বাবুলের বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালাতে চেষ্টা করে।এসময় জাকির হোসেন জুয়েল ও ওয়াসিম মোল্লাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই দেলোয়ার হোসেন।একই বছরের ৩০ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জসিম উদ্দিন মামলার চার্জশিট জমা দেন। আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

Top