মুজিব বর্ষের আলোচনা সভায় বানারীপাড়া পৌরসভা হবে বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল পৌরসভা - এমপি শাহে আলম - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মুজিব বর্ষের আলোচনা সভায় বানারীপাড়া পৌরসভা হবে বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল পৌরসভা — এমপি শাহে আলম


কাওসার হোসেন, বানারীপাড়া ( বরিশাল) প্রতিনিধি:মুজিব বর্ষের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বরিশাল -২ আসনের মাননীয় সংসদ সদস্য বলেছেন, আপনারা ১৪ তারিখ নৌকায় মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্রশীল কে বিপুল ভোটে জয় যুক্ত করবেন।তিনি আরও বলেন আমি কথা দিচ্ছি রাস্ট্রীয় ক্ষমতায় আমি এখনও তিন বছর আছি।এ পৌরসভার উন্নয়নের জন্য বেশি বেশি বরাদ্দ দিয়ে বাংলাদেশের মধ্যে এ পৌরসভা হবে আধুনিক, তিলোত্তমা, উন্নত এবং রোল মডেল।বুধবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে আঃ রব মৃধার মাঠে আয়োজিত মুজিব বর্ষের আলোচনা সভায় তিনি আরও বলেন নৌকা এ দেশের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস,সাবেক সাংসদ আলহাজ্ব মনিরুল ইসলাম মনি,কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ফারুক,জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক নৌকার প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ শীল,উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ জামাল হোসেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহবায়ক জাকির হোসেন সরদার।

Top