মির্জাগঞ্জে মৎস্য বিভাগের উদ্যোগে খাল ও পুকুর খননের উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মির্জাগঞ্জে মৎস্য বিভাগের উদ্যোগে খাল ও পুকুর খননের উদ্বোধন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের প্রথমবারের মতো মাদারবুনিয়া খাল ও আয়জদ্দিনের পুকুরপুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার দেউলীসুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী এলাকায় খাল ও পুকুর খননের উদ্বোধন করেনপটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। পটুয়াখালী মৎস্যঅধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদনবৃদ্ধি প্রকল্পের(২য় সংশোধিত)আওতায় খাল ও পুকুর খনন করা হবে।এ সময়েএখানেউপস্থিতছিলেন,পটুয়াখালী জেলা মৎস্য অফিসের সহকারী প্রকৌশলীমো.সরফুদ্দিন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুলইসলাম,মির্জাগঞ্জের মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. তরিকুল ইসলাম
শাওন,সাংবাদিক মো. সাইফুর রহমান,উত্তম গোলদার,মো. ফারুক খান ও স্থানীয়ইউপি সদস্য মো. মামুন হাওলাদার প্রমূখ।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন,দেউলীইউনিয়নের ডোকলাখালী গ্রামের খাল ও পুকুর খনন করা হলে মাছ চাষের উপযোগীহবে।যাতে এর আশে-পাশের লোকজন মাছ চাষ করে এবং এর পাড়ে সবজি চাষ করেবাড়তি আয় করতে পারবে।

Top