বরিশালে পাটের ব্যাগ ব্যবহার না করায় জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে পাটের ব্যাগ ব্যবহার না করায় জরিমানা


রফিকুল ইসলাম:বরিশালে পণ্যে পাটের ব্যাগ ব্যবহার না করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)সকালে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে নগরের নতুনবাজার ও বটতলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত নগরের বটতলা বাজারে মেসার্স কুষ্টিয়া রাইস ও নতুন বাজার এলাকায় মেসার্স রতন স্টোরে বিক্রির উদ্দেশে রাখা চালে পাটজাত মোড়কের (বস্তার) পরিবর্তে প্লাস্টিকের মোড়ক পান। এ সময় মেসার্স কুষ্টিয়া রাইস প্রতিষ্ঠানকে এক হাজার টাকা ও মেসার্স রতন স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন অনুযায়ী চাল, ডাল, আটা, ময়দা, ভুট্টাসহ অন্য নিত্যপণ্যে পাটজাত মোড়ক ব্যবহারে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী এ নিয়ম না মেনে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করছেন। এ কারণে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলবে।

Top