শার্শা উপজেলায় করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন এমপি শেখ আফিল উদ্দিন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা উপজেলায় করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন এমপি শেখ আফিল উদ্দিন


মোঃসাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি শেখ আফিল উদ্দিন।রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা করোনা টিকা নিয়েছে। পরে শার্শা উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদেরকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক রুবেল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, সারাদেশের ন্যায় শার্শা উপজেলায়ও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়।

Top