নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সফ্ট লোন বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সফ্ট লোন বিতরণ


এনামুল হক,ময়মনসিংহ:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের করোনা মহামারির সময়ে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের অনলাইন ক্লাশের সহযোগীতার অংশ হিসেবে স্মার্টফোন এর জন্য সুদবিহীন লোন বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-সার্ভিসের মাধ্যমে লোনের ৪৮,০৮০০০/- (আটচল্লিশ লক্ষ আট হাজার) টাকা ইতোমধ্যে শিক্ষার্থীদের নগদ একাউন্টে বিতরণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, সুদবিহীন সফ্ট লোনের জন্য প্রাথমিকভাবে ৮৮৮ জন শিক্ষার্থী আবেদন করে। চূড়ান্তভাবে তাদের মধ্যে ৬০১ জন শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে। প্রত্যেক শিক্ষার্থীকে সফ্ট লোন হিসেবে ৮,০০০/- (আট হাজার) টাকা দেওয়া হয়েছে, যা তাদেরকে চূড়ান্ত সনদ গ্রহণের পূর্বেই সর্বোচ্চ চারটি কিস্তির মাধ্যমে দিয়ে পরিশোধ করতে হবে।
এদিকে সফ্ট লোনের টাকা দিয়ে ক্রয়ক্রিত স্মার্টফোনের ক্রয় রশিদ আগামি ৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখের মধ্যে স্ব-স্ব বিভাগীয় প্রধানের নিকট শিক্ষার্থীদের জমা দিতে বলা হয়।

Top