ময়মনসিংহের ত্রিশালে ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে গ্রুপ সম্পন্ন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ময়মনসিংহের ত্রিশালে ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে গ্রুপ সম্পন্ন


এনামুল হক,ময়মনিসংহ:ময়মনসিহের ত্রিশালে সেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ করা হয়েছে।বুধবার (০৩ ফেব্রুয়ারী) ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাগামারা বাজারে সাধারণ জনগনের মাঝে দিনব্যাপী রক্ত পরীক্ষা ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।সদর ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল বাগান আলিয়া মাদরাসার প্রিন্সিপাল ও আগামী ত্রিশাল ইউনিয়ের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার সাদাত জাহাঙ্গীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জামাল উদ্দিন শামীম , এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েরসাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহাদ বিন সাঈদ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুউদ্দীন,ত্রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান মিনহাজ্ব,

উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, বিজয় ৭১ টিভি ত্রিশাল প্রতিনিধি আশরাফ ছিদ্দিকী পলাশ। এছাড়া ক্লাবের পক্ষে পরিচালনার দায়িত্বে ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম শাকিল,অন্যান্য সদস্য প্যানেল এডমিন আমিরুল ইসলাম,আহাদ আকন্দ,রেহেনা আক্তার রুনা,তাছলিমুল হাসান মুবিন,ছানী ইবনে মোস্তফা শরীফ হাসান প্রমুখ।

Top