সমলয় চাষাবাদ বোরো ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সমলয় চাষাবাদ বোরো ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃরবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মধ্যেমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের নিমিত্ত্বে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লন্টারের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামে অনুষ্ঠিত হয়।বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংনদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল অদুদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, কেএম আবদুর রশিদ, মাওলানা আলতাফ হোসেন, আলমগীর হোসেন বিশ্বাস, জাকির হোসেন শাহ আলম প্রমুখ।

Top