ভাষার মাসের শুরুতে জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির ওয়েবসাইট উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভাষার মাসের শুরুতে জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির ওয়েবসাইট উদ্বোধন


এনামুল হক,ময়মনসিংহ:ময়মনসিংহের ত্রিশালে অবস্থিতজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’-এর উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটরে মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় ডিজিটাইজেশনের দিকে আরো একধাপ এগিয়ে গেছে।
০১ ফেব্রুয়ারি রোজ সোমবার দুপুর ১২টায় বিশ^বিদ্যালয় কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান ও প্রফেসর ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম,কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাদা আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির গবেষণা প্রকল্প পরিচালক ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়েবসাইট ভিজিট করতে লগইন করুন- www.jkkniu.edu.bd/journal

Top