বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী পূর্ণিমা’র ব্যাপক গণসংযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বানারীপাড়ায় কাউন্সিলর প্রার্থী পূর্ণিমা’র ব্যাপক গণসংযোগ


রফিকুল ইসলাম : বানারীপাড়া পৌরসভার নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী পূর্ণিমা ঘোষ দস্তিদার প্রতিদিন বলপেন প্রতীকের ব্যাপক গণসংযোগ করে আসছেন। তিনি গণসংযোগকালে ভোটারদের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করে বলেন, আমি জনগণের সেবা করার জন্যই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। জনগণের মঙ্গল কামনাই আমার মূল্য লক্ষ্য ও উদ্দেশ্যে। জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটাই আমার কামনা। তিনি বলেন, আমি সর্বদা মানুষের কল্যানে কাজ করে আসছি। আর জনগণের কল্যানকে আরো বেগবান করতে আমি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

নির্বাচনী প্রচারনার সময় প্রার্থী পূর্ণিমা ঘোষ দস্তিদার সঙ্গে বলপেন প্রতীকের অনেক কর্মী-সমর্থকরা অংশগ্রহন করেন। স্থানীয়সহ বিভিন্ন সূত্রের ভাষ্য, বলপেন প্রতীকের প্রার্থী পূর্ণিমা ঘোষ দস্তিদার অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও সদালপী। তিনি আরো আগ থেকেই এলাকার বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সম্পূক্ত থেকে জনগণের কল্যানে কাজ করে আসছেন। এলাকায় তার ব্যাপক জনসমর্থন রয়েছে। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বানারীপাড়া পৌরসভার নির্বাচন।

Top