সাজাপ্রাপ্ত পারভেজ কে খুজছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাজাপ্রাপ্ত পারভেজ কে খুজছে পুলিশ


নিজেস্ব প্রতিবেদক:বরিশাল যুগ্ম দায়রা জজ ৩য় আদালতে চেক ডিজঅনার মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃপারভেজ হোসেন কে খুজছে পুলিশ। তিনি ঢাকা লালবাগ ১৭৮/ সি জে,এন,শাহা রোড আব্দুর রব মোল্লার ছেলে। জানাযায় মোঃ শাহাব উদ্দিন আজাদ এর সাথে ব্যবসায়ীক সম্পর্ক ছিল পারভেজর তাই সে নগদ টাকা না দিয়ে ১২ ই মে ২০১৯ তারিখ তাহার নিজ নামে পরিচালিত অগ্রণী ব্যাংক লিমিটেড এর বাবুবাজার শাখা ঢাকা অ্যাকাউন্ট নাম্বার এর একটি ৫ লক্ষ টাকার চেক প্রদান করে। মোঃ শাহাব উদ্দিন আজাদ এ চেক নিয়ে ব্যাংকে গিয়ে টাকা পাননি। পরে চেকটি ডিজাইনার হয়। ২৬ সে জুন ২০১৯ তারিখ তাকে লিগ্যাল নোটিশ প্রদান করেন তাতে কোনো জবাব দেয়নি ও টাকা পরিশোধ করে নাই পরবর্তীতে বিগত ৩০ শে জুলাই ২০১৯ তারিখ মামলা দায়ের করেন।

বিজ্ঞ যুগ্ম-দায়রা জজ ৩য় আদালত বরিশাল এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ হোসাইন বিল্লাহ ২৪শে নভেম্বর ২০২০ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামী মোঃ পারভেজ হোসেন কে ১৩৮ ধারায় দোষী সাব্যস্থ করে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৫লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ বিষয়ে মোঃ শাহাব উদ্দিন আজাদ বলেন পলাতক পারভেজ কে ধরিয়ে দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।কেহ পারভেজের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

Top