ময়মনসিংহের ত্রিশালে যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ময়মনসিংহের ত্রিশালে যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত


এনামুল হক,ময়মনসিংহ:ময়মনসিংহের ত্রিশালে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী জমকালো আয়োজনে পালিত হয়েছে।২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সোমবার সকালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের পূর্বে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক অনন্ত কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিশাল পৌরসভা নির্বাচনে আয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাহামুদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ময়মনসিংহ সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, ত্রিশাল রির্পোটার্স ইউনিটির সভাপতি এইচ. এম জোবায়ের হোসাইন, ত্রিশাল প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, বাসাস ত্রিশাল ইউনিটের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও সময়ের আলো প্রতিনিধি হুমায়ুন কবীর হিমাদ্রী, সাংগঠনিক সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশিদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্নাবের সাধারণ সম্পাদক নিহাত সরকার অংকুর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি ইমরান হাসান বুলবুল, ভোরের চেতনা প্রতিনিধি সাইফুল আলম, বিশ্ব মানচিত্র প্রতিনিধি আবু রাইহান শিথিল, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি জিম্মানুল আনোয়ার প্রমূখ।

Top