বরিশালের রয়েল সিটি হাস্পাতাল এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করলেন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের রয়েল সিটি হাস্পাতাল এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করলেন


আজ ০২/০২/২০২১ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় এয়ারপোর্ট (বিএমপি) থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের নিসর্গ পার্কে আয়োজিত রয়েল সিটি হাসপাতাল, বরিশাল কর্তৃক তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবা এর শুভ উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিআইজি মহোদয় তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ; মানবসেবা পরম ধর্ম।
এসময় প্রধান অতিথি মহোদয় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মতো এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এতোদঞ্চলের প্রত্যন্ত এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যম্পের সেবা পেলে সাধারণ মানুষ এর দ্বারা উপকৃত হবে। তারা খুব কাছ থেকে মেডিকেল সেবা গ্রহণ করতে পারবে। এর দ্বারা জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় মেডিকেল সেবা পৌঁছে যাবে। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদেরকেও এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের সেবায় এগিয়্র আসার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল জেলা, স্টাফ অফিসার টু ডিআইজি, বরিশাল রেঞ্জ, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, বিএমপি, বরিশাল, বিশেষজ্ঞ চিকিৎসক সহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Top