হেডকোয়াটার পর্যান্তে রচনা প্রতিযোগিতায় ২য় কুবি বিএনসিসি প্লাটুনের তাসরিফা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হেডকোয়াটার পর্যান্তে রচনা প্রতিযোগিতায় ২য় কুবি বিএনসিসি প্লাটুনের তাসরিফা


কুবি প্রতিনিধিঃবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় হেডকোয়ার্টার পর্যায়ে২য় স্হান অর্জন করেছেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাসরিফা আক্তার স্মৃতি।তিনি ময়নামতি রেজিমেন্টের অন্তর্গত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুনের একজন মেধাবী ক্যাডেট এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১১ তম ব্যাচের শিক্ষার্থী।বিএনসিসিতে যোগদানের পরপরই তিনি তার মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি ময়নামতি রেজিমেন্টের বিভিন্ন প্রতিযোগিতায়ও পুরষ্কৃত হয়েছেন।

রচনা প্রতিযোগিতার অংশ হিসেবে প্রাথমিকভাবে প্লাটুন পর্যায়ে বাছাই করা হয় সেরা তিনজন ক্যাডেটকে এবং পরবর্তীতে রেজিমেন্ট পর্যায়ে বাছাইকৃত হয়ে হেড কোয়ার্টারে পুরো বাংলাদেশের মধ্যে (সেনা, নৌ এবং বিমান) তিন শাখা মিলিয়ে সেরা বারজনের মধ্যে ২য় স্থান অর্জন করেন তিনি।পুরষ্কারপ্রাপ্তি হিসেবে ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাসরিফা আক্তার বলেন, “এটি অবশ্যই আমার জন্য অনেক বড় একটি অর্জন। এতো বড়ো পর্যায়ের একটা ইভেন্টের পুরষ্কার প্রাপ্তিটাকে নিজের কাছেই অবিশ্বাস মনে হচ্ছে। হেড কোয়ার্টার থেকে যখন কল দিয়ে এই প্রাপ্তির কথা বলেন তখন সত্যিই অনেক খুশি হয়েছি। আমার পুরষ্কার প্রাপ্তির পেছনে যারা কাজ করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই সফলতার ধারা অব্যাহত রাখতে চাই।

Top