নলছিটিতে যৌন হয়রানী প্রতিবাদ করায় মা-মেয়েকে পিঠিয়ে জখম - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নলছিটিতে যৌন হয়রানী প্রতিবাদ করায় মা-মেয়েকে পিঠিয়ে জখম


স্টাফ রিপোর্টার ঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্দকাটি ইউনিয়নের রাজনগর গ্রামে অবসর প্রাপ্ত বিডিয়ার সদস্য কতৃত যৌন হয়রানী প্রতিবাদ করায় মা এবং মেয়েকে পিটিয়ে জখম করেছে পরিবারের লোক জন । শনিবার ( ৩০ জানুয়ারি ) দুপুরে রাজ নগর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে । আহত কলি বয়স (১৬) ও ৭ মাসের অন্তঃসত্ত্বা বকুল বেগম বয়স (৩৫) স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । কর্তব্যরত চিকিৎসক জানায়, গুরুতর আগাতে জখম , ফুলা সুস্থ হতে সময় লাগবে ।

ভুক্তভোগিরা অভিযোগ করেন , দীর্ঘ দিন যাবত একই বাড়ীর অবসর প্রাপ্ত বিডিয়া সদস্য মতলেব, কবির হাওলাদারের মেয়ে কলিকে অনৈতিক প্রস্তাব দেয় । তাতে কলি রাজি না হওয়ায় শনিবার আবার পুনরায় প্রস্তাব দেয় মোতালেব । তরুনির পিতা বাড়িতে না থাকায় তার মা বকুলের কাছে মেয়ে কলি মোতালেবের অনৈতিক প্রন্তাবের কথা বলে দেয় । মেয়ের যৌন হয়রানীর কথা মোতালেবের পরিবারের কাছে বললে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে মোতালেবর স্ত্রী জয়নেব , মেয়ে নেকি,সুমাইয়া, সাহিনুর ছেলে মেহেদি হাসান মিলে পিটিয়ে আহত করে । এসময় কলি ও বকুলের গলায় থাকা আট আনা ওজনের স্বর্নের চেইন, একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় । এদিকে এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয় নাই । ভুক্তভোগিরা জানায়, সুস্থ হয়ে আইনের আশ্রয় নিবে তারা । অপর দিকে অভিযুক্ত মোতালেবের কোন বক্তব্য পাওয়া যায়নি তবে তাদের পরিবারের লোকজনকে পাওয়া গেলে তাদের কাছে জানতে চাইলে যৌন হয়রানীর অভিযোগ অস্বীকার করেন ।

Top