ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ করোনা ব্যবস্থাপনায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ করোনা ব্যবস্থাপনায়


আলোকিত বার্তা:মহামারি করোনাভাইরাস মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র‍্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট। র‍্যাঙ্কিংয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।বাংলাদেশের অবস্থান ৮৪তম। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা রয়টার্সের।গবেষণা ইনডেক্সে দেখা যায়, করোনা মোকাবেলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে কিউইরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা জায়গা করে নিয়েছে।

তালিকায় মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজার‌ল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাংকিয়ে রয়েছে।রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম, ইরাক ৮৩তম ও বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে পড়েছে ভারত। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর এ দেশটি করোনা ব্যবস্থাপনায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪। এর পরের অবস্থানে রয়েছে ইরান (৯৫), কলম্বিয়া (৯৬), মেক্সিকো (৯৭) ও ব্রাজিল সবচেয়ে তলানিতে (৯৮) রয়েছে।

Top