মির্জাগঞ্জে অবৈধভাবে সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মির্জাগঞ্জে অবৈধভাবে সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্ব সুবিদখালী গ্রামের লোকনাথ মন্দির সংলগ্নসংখ্যালঘুদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করছে উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান
ঐক্য পরষদের নেতারা। গতকাল সোমবার সকাল এগারোটায় মির্জাগঞ্জ প্রেসক্লাবেসামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জউপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরষদের সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ শীল, সাধারনসম্পাদক শ্রী দিলিপ চন্দ্র দেবনাথ, সুবিদখালী লোকনাথ মন্দিরের প্রতিষ্টাতা শ্রীজীবনানন্দ দাস কানাই,ভুক্তভোগীপরিবারের সুমা রানী ও তার মা সেফালী রানীপ্রমূখ।

ভুক্তভোগী পরিবার বলেন, উপজেলা সদরের সুবিদখালী লোকনাথ ভক্ত সেবাশ্রম সংলগ্নআমাদের পৈত্রিক জমিতে আমাদের ছোট একটা ঘর ছিলো এবং এর পাশেই মন্দিরেরঅনুষ্টান চলাকালীন সময়ে ভক্তবৃন্দ বসে অনুষ্টান উপভোগ করত। এই জমি নিয়েপার্শ্ববর্তী মেত-মো. মুজাফ্ধসঢ়;ফর আলী মৃধার স্ত্রী রাবেয়া বেগম ও তার পুত্র আশ্রফআলী মৃধাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিলো। এই বিরোধী জমি নিয়ে ২০১২সালে মির্জাগঞ্জ থানায় অভিযোগ দিলে থানা পুলিশের সহায়তা আমরা জমিবুঝে পাই ও ঘর নির্মান করি। চলতি বছরের ৪ জানুয়ারি রাবেয়া বেগম বিরোধীয়জমির মাটি কাটতে গেলে সংখ্যালঘু পরিবার তাতে বাঁধা প্রদান করি। এ ঘটনারপর ওই রাতেই রাবেয়া বেগম বাদি হয়ে সংখ্যালঘু পরিবার শ্রী পরিমল মিস্ত্রীসহস্ত্রী,বৃদ্ধা মাকে আসামী করে ৬ জনের নামে মির্জাগঞ্জ থানায় একটি মামলাদায়ের করেন। মামলার ঘটনা জানতে পেরে আমরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেই। এসুযোগে রাবেয়া বেগম ও তার লোকজন এই রাতেই আমাদের জমি দখল করেরান্নাঘর, মন্দির সংলগ্ন লেট্রিন নির্মান করে টিনের বেড়া দিয়েছেন। অসহায়পরিবার তাদের পৃতি সম্পত্তি উদ্ধারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে দাবীজানাই।এব্যাপারে মুঠোফোন রাবেয়া বেগম বলেন, এই জমি পরিমল মিস্ত্রী’র পিতাসিদাম মিস্ত্রির কাছ থেকে আমারা ক্রয় করেছি। তাই আমাদের জমিতে আমরাবেড়া দিয়েছি।

Top