সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত খুলছে না কুবি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত খুলছে না কুবি


কুবি প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে চার ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতির নির্দেশনা দিলেও সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত খুলছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।২৪ জানুয়ারি (রোববার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই তথ্য জানান৷অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘মাউশি নির্দেশনা দিয়েছে স্কুল, কলেজগুলোকে আর বিশ্ববিদ্যালগুলোকে নির্দেশনা দিবে ইউজিসি। সরকারী নির্দেশনা পেলেই বিশ্ববিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ বিশ্ববিদ্যালয় কখন খুলবে সেটি খোলার এক সপ্তাহ আগেই জানা যাবে। আমরা খোলার নির্দেশনা পেলেই বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা করার প্রস্তুতি নিবো।উল্লেখ্য, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় সেজন্য আগামী চার ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুতি নিতে গত ২২ জানুয়ারি ( শুক্রবার) নির্দেশনা দেয় মাউশি৷

Top