ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা


এনামুল হক,ময়মনসিংহ:আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।২৪ জানুয়ারী (রোববার) ত্রিশাল কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে এ বর্ধিত সভা আয়োজন করা হয়।বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।তিনি বলেন, শেখ হাসিনা যাকে পছন্দ করেছেন তাকেই বিজয়ী করতে হবে। এজন্য উপজেলা পর্যায়ে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
ত্রিশাল পৌরসভা আওয়ামীলীগের প্রার্থী নবী নেওয়াজ সরকার বলেন, আমি একজন বয়জৈষ্ঠ প্রার্থী এরপর আমার নির্বাচন করার মতো অবস্থা থাকবে না তাই আমি করজোর অনুরোধ করছি আপনারা আমাকে বিজয়ী করবেন।আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, শোভা আকন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমা।এছাড়া আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Top