বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী খেলায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী খেলায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণ


আজ রেঞ্জ কার্যালয় বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশালের রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উপভোগ্য সমাপনী ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় স্বয়ং প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। এতে প্রতিযোগীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।তুমুল প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচে যৌথভাবে চ্যাম্পিয়ন হন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ বনি আমিন ও মোঃ মিরাজ মাহমুদ এবং যৌথভাবে রানারআপ হন এএসআই মোঃ ফয়সাল আহম্মদ ও সাজিদুল ইসলাম মামুন। উক্ত টিমগুলোর মাঝে ডিআইজি মহোদয় চ্যাম্পিয়নশিপ ট্রপি, ক্রেস্ট ও মেডাল প্রদান করেন। এসময় তিনি সুস্থ শরীর ও সুস্থ মনন গঠনে খেলাধূলার যে বিকল্প নেই তা উল্লেখ করেন।
প্রধান অতিথি মহোদয় মাদক পরিত্যাগ করে যুবসমাজকে খেলাধূলামুখী হতে বিশেষভাবে আহবান জানান।

উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (ফাইন্যান্স ও ডিসিপ্লিন), অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজিসহ অন্যান্য অফিসার-ফোর্স।

Top