বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার কমিটি গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার কমিটি গঠন


সংবাদ বিজ্ঞপ্তি: বৃহত্তর বরিশালের নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরে বরিশাল বিভাগের নাগরিকদের সমন্বয়ে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। বরিশাল নাগরিক সংসদ এর প্রেস সচিব তাজকিয়া সুলতানা আখি কতৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সভায় আবু তাহেরকে সভাপতি এবং আরিফুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করে নিন্মোক্ত কমিটি ঘোষণা করা হয় –

সিনি: সহ-সভাপতি – নাবির হোসেন, সহ-সভাপতি সুমন হোসেন, যুগ্ম সাধারণ সাধারণ- নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক -ফজলে রাব্বি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক – ইমরান জামিল, দপ্তর সম্পাদক – মো: বাহার, অর্থ সম্পাদক – মো: ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক -তাহমিদ রহমান দীপ্ত, সমাজ কল্যাণ সম্পাদক – আবু সাঈদ, মানবাধিকার সম্পাদক – ইয়াসিন আরাফাত, শিশু কল্যাণ সম্পাদক – সাদিকুর রহমান, স্বাস্থ্যসেবা সম্পাদক – আয়েশা সিদ্দিকা নিশা, ক্রীড়া সম্পাদক – নাজমুল হক সীমান্ত, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক – জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক – মো: স্বপন।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল নাগরিক সংসদ এর কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক এস এম আলী আজম।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল নাগরিক সংসদ এর সভাপতি মারুফ আহমেদ মল্লিক বলেন, ‘নাগরিকদের সাংবিধানিক অধিকার এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় বরিশাল নাগরিক সংসদ অগ্রণী ভুমিকা পালন করবে। কাঠামো ও অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার এবং স্থানীয় নগর কর্পোরেশনকে গঠনমূলক পরামর্শ প্রদান করবে। সন্ত্রাস ও মাদকমুক্ত বরিশাল মহানগরী প্রতিষ্ঠায় বরিশাল নাগরিক সংসদ নির্ঘুম পথযাত্রীর ভূমিকা পালন করবে। দীর্ঘকাল উন্নয়ন বঞ্চিত দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বৃহৎ উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়নাধীন মেগা প্রকল্প এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন এনেছে। পদ্মাসেতু নির্মাণের ফলে শিল্পায়ন হতে শুরু করেছে বরিশাল অঞ্চলে । তিনি আরও বলেন-বরিশাল বিভাগ সহ সারাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বরিশাল নাগরিক সংসদ পরিবার সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। সকল সামাজিক -সাংস্কৃতিক ও মানবিক কাজে এই সংগঠন সহযোগিতা প্রদান করবে।” তিনি নব গঠিত বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার সকল সদস্যকে মানবাধিকার ও নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল নাগরিক সংসদ এর কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক এস এম আলী আজম বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বরিশাল নাগরিক সংসদ এর সকল সদস্যকে এগিয়ে আসতে হবে। নগর কর্পোরেশন, জেলা প্রশাসন এবং স্থানীয় সকল প্রশাসনকে সকল উন্নয়ন কাজে বরিশাল নাগরিক সংসদ সহোযোগিতা করবে। এই সংগঠন নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতিষ্ঠায় কাজ করবে। ” তিনি নব গঠিত বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Top