ত্রিশালে পৌর নৌকার মেয়র প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের মত বিনিময় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ত্রিশালে পৌর নৌকার মেয়র প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের মত বিনিময়


এনামুল হক,ময়মনসিংহ:ময়মনসিংহের ত্রিশালে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের পক্ষে মত এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০জানুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল পৌর বাজার পুরাতন ছাগল হাটায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু।মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নৌকার দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোভা আকন্দ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট জিয়ারুল হক সবুজ,ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন,জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোকসেদুলআমিন,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সস্পাদক শামস ই নোমান, উপজেলা ছাত্রলীগের

সভাপতি হাসান মাহমুদ, উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক নেয়ামত আলী খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালেক সামী প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার।

Top